September 14, 2025

ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে গতকাল শনিবার মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও করপোরেট ডিসকাউন্ট হেলথ কার্ড বিতরণ চলে। এতে জাতীয় প্রেস ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের প্রায় ৩০০ সদস্য অংশ নেন। তাঁদের অনেককে ডায়াবেটিস সম্পর্কিত ‘আরবিএস’ পরীক্ষা, রক্তের নমুনা সংগ্রহ, ব্লাড প্রেসার চেকআপসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা দেওয়া হয়।