জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় প্রেস ক্লাব ও ইবনে সিনা ট্রাস্ট-এর মধ্যে এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের ডিপেনডেন্টগণ ইবনে সিনা ট্রাস্টের সকল শাখা থেকে মেডিকেল সার্ভিসেস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। চুক্তিপত্রে স্বাক্ষর করেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও ইবনে সিনা ট্রাস্টের এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জনাব নিয়াজ মাখদুম শিবলী।
