August 13, 2025

জুলাই-আগস্টসহ বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতিত ও জুলুমের শিকার ৫ সম্পাদককে সম্মাননা দিয়েছে জাতীয় প্রেস ক্লাব।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়। সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব।

সম্মাননাপ্রাপ্ত সম্পাদকরা হলেন- ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবির, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ।