জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর
রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্ববোধক গানের আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ| আজ ১৯ জুন ২০২৬ শুক্রবার ৪২ ধরনের দেশি ফলের
প্রদর্শনী ও রস আ¯^াদনের মাধ্যমে এ অনুষ্ঠান উদযাপন করা হয়| অনুষ্ঠানের
উদ্বোধন করা হয় জাতীয় প্রেস ক্লাব থিম সং ‘প্রেস ক্লাব আমাদের সেকেন্ড
হোম’ পরিবেশনার মধ্য দিয়ে|
দেশী ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপালি, ফজলি, জা¤^ুরা, কলা, কামরাঙ্গা,
আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, ওরবরই, কামরাঙা, পেয়ারা, করমচা,
লটকন, ড্রাগন, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু
,লিচু, কাঠ লিচু, হাঁড়ি ভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সফেদা, তরমুজ,
বাঙ্গি ,সাম্মাম, আমলকি, আমড়া, মাখনা, তালের শাঁস, কাঠ বাদাম, দেশী খেজুর
ইত্যাদি|
গান পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিমি
আলাউদ্দিন ও বাবু| সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সঙ্গীত উপভোগ করেন
ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা|
উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন ¯^পন| প্রেস ক্লাবের
সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ¯^াগত বক্তব্য দেন
সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া| অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের
ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির
আহ্বায়ক কাদের গনি চৌধুরী |
জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রাণা, ব্যবস্থাপনা কমিটির সদস্য
কাজী রওনাক হোসেন, ˆসয়দ আবদাল আহমদ, একেএম মহসিন, মাসুমুর রহমান খলিলী,
শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন ও ক্লাবের সিনিয়র সদস্যরা
সপরিবারে উপস্থিত ছিলেন|
June 19, 2026
