October 18, 2026

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুই দিনব্যাপী আয়োজিত শিশু আনন্দমেলার প্রথমদিন আজ শুক্রবার সকাল ১১টায় শিশুদের চিত্রাংকন, বই পড়া, সঙ্গীত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিযোগিতায় শতাধিক সদস্য সন্তান অংশ গ্রহণ করে। এ ছাড়াও সদস্য স্ত্রীদের লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৮০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।