October 18, 2026

জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিনি ম্যারাথনের ধ্য দিয়ে সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ সকাল ৯টায়
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সরকারের প্রধান তথ্য
কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী, দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুল হাই শিকদার, কাজী রওনাক হোসেন, মোহাম্মদ মোমিন হোসেন ও একেএম মহসীন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য
ও তাদের পরিবারবর্গ।